About Us


# নহলী

**(প্রকাশনী-লাইব্রেরি-বুকশপ-লেখালেখির ইশকুল)**

নহলী - নবীন লেখক ও পাঠকদের সংগঠন। নতুন লেখকদের লেখালেখি শেখানো, সেটা চালিয়ে যেতে উৎসাহ দেয়া, তাদের বই বিনামূল্যে ছাপানো, নতুন পাঠক সৃষ্টি এবং পাঠকের হাতে বই তুলে দেয়া, শিশুদের বইপড়ায় উৎসাহিত করা, সর্বোপরি বাংলা সাহিত্যের বিকাশে ক্ষুদ্র হলেও নহলী একটি পদক্ষেপ রাখছে।

নহলী শব্দটির অর্থই হল নতুন/ নবীন। তো আমাদের মূল কাজই হলো নবীনদের নিয়ে, যদিও প্রকাশনা শিল্পে প্রতিযোগিতা ও চ্যালেঞ্জ মোকাবেলা করে অত্যাধুনিক ও সেরা সেবা দেয়ার মাধ্যমে আমরা এই শিল্পে ভিন্ন একটা অবস্থান সৃষ্টি করতে যাচ্ছি। তাই প্রতিষ্ঠিত বা যে কোনো লেখকই মানসম্পন্ন ও ঝামেলাহীন প্রকাশনার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল বদরুল মিল্লাত নহলীর স্রষ্টা ও কর্ণাধার। অলাভজনক এই প্রতিষ্ঠানে যে কেউই সদস্য হয়ে এর সকল সুবিধা বিনামূল্যে নিতে পারেন।

**নহলী প্রকাশনী:**

নহলী প্রকাশনীতে নবীন ও তরুণ লেখকদের লেখালেখিতে উৎসাহ ও অনুপ্রেরণা দিতে, তাদের বই আমরা বিনামূল্যে ছাপিয়ে থাকি। শুধুমাত্র আর্থিকভাবে অপারগ লেখকদের জন্যই নয়, যারা ঝামেলাহীন, সময়মত তাদের বই ছাপাতে চান, তারাও আসুন। আর নবীন বলতে একেবারে নতুন ছাড়াও, নতুন লিখছেন, বইও বের হয়েছে, তারাও নহলীতে আসতে পারেন। নহলীতে শুধুমাত্র লেখার মানকেই বিবেচনায় নেয়া হয়ে থাকে, কারো ফেসবুকীয় জনপ্রিয়তা বা পূর্বের “লেখক” পরিচিতি নয়, যেটা অভিজ্ঞ ও দক্ষ সাহিত্যমনাদের নিয়ে তৈরি একটা শক্তিশালী "লিট্যারেরি কমিটি" করে থাকেন।

তবে মানসম্পন্ন লেখা ছাপানোর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নহলী করে, তা হলো, আমরা আমাদের কমিটমেন্ট রক্ষা করে থাকি। অযথা হয়রানী, কথা দিয়ে কথা না রাখা, সময় মতো বই পাবলিশ করায় ব্যর্থ হওয়া, এসব কিছু যেন না হয় সেটার দিকে বিশেষ নজর দেয়া হয়। নবীন হলেও নির্দিষ্ট সংখ্যক বই বিক্রয় সাপেক্ষে আমরা প্রতিটি লেখককে রয়্যালটিও যথাসময়ে দিয়ে থাকি।

আমরা এযাবৎ উনিশজন নবীন লেখকের বই প্রকাশ করেছি যাদের চৌদ্দজনের বইটি তার জীবনের প্রথম ছিল। এছাড়াও আমরা নিয়মিত "নহলী" নামে একটি সাময়িকী প্রকাশ করে থাকি।

**নহলী লাইব্রেরি:**

নহলী লাইব্রেরি সকলের জন্য উন্মুক্ত একটি পাবলিক লাইব্রেরি, যেখানে বর্তমানে ৬০০০+ বই রয়েছে। আজই নহলী লাইব্রেরির সদস্য হয়ে নহলী থেকে বই নিতে পারেন। আপনার পছন্দের বইটি লাইব্রেরিতে না থাকলে, সেটি শুধু আপনার জন্যই কিনে আপনাকে জানানো হবে।

এটি শীঘ্রই অনলাইন পাবলিক লাইব্রেরি হতে যাচ্ছে, যেখানে দেশের যে কোনো প্রান্ত বা প্রত্যন্ত অঞ্চল থেকে যে কেউ অ্যাপ বা আমাদের ওয়েবসাইটে নির্দিষ্ট বইটির প্রাপ্যতা দেখে অর্ডার করতে পারবেন। ওয়েবসাইট ও অ্যাপটি তৈরির কাজ চলছে, যেটার কাজ শেষ হলেই সকল অনলাইন কার্যক্রম শুরু হবে।

**নহলী বুকস:**

নহলী বুকস হল আমাদের প্রকাশনী থেকে প্রকাশিত সকল বইয়ের অনলাইন বুকশপ বা অন্যতম বিক্রয় মাধ্যম। আপনি এখনই নহলী বুকস থেকে বই অর্ডার করতে পারেন।

**লেখালেখির ইশকুল**

লেখালেখি বা ক্রিয়েটিভ রাইটিং শেখানোর জন্য নহলীতে একটি প্রতিষ্ঠান রয়েছে, যেখানে এযাবৎ তিনটি ক্রিয়েটিভ রাইটিং কোর্স, দুটি এডিটিং কোর্স ও একটি অনুবাদ শেখানোর কোর্স আনুষ্ঠিত হয়েছে এবং এর কার্যক্রম প্রায় সারা বছর ধরে চলে।

নহলী হোক লেখক-পাঠক মিলনমেলা ❤️

নহলীতে সবাইকে স্বাগতম (বাড়িঃ ৮০৮, রোডঃ ১১, অ্যাভেনিউঃ৬, ডিওএইচএস, মিরপুর ১২)।

ফেসবুক গ্রুপ: facebook.com/groups/noholi

বই পেতে (নহলী বুকস) facebook.com/NoholiBooks

লেখা পাঠাতেঃ NoholiPub@gmail.com

ওয়েবসাইট:www.noholi.com (নির্মীয়মাণ)

Some text some message..